আমার নতুন বই

তোমাদের কবিতা কাজী মোঃ ফরহাদ হোসেন জানুয়ারি ২০২৫

বছর শেষে নতুন বছর 

নতুন জীবন সাজে,

পরের শ্রেণি ডাকছে আমায়

নতুন পড়ার মাঝে।


নতুন বইয়ের পাতার ভাঁজে

ঘ্রাণে মাতোয়ারা,

পড়ার মাঝে ফিরে পাবো

পাঠের নতুন ধারা।


শিখবো আমি আমার পড়া

মানুষ হবার জন্য,

শিখবে আমার বন্ধু স্বজন

হোক না জীবন ধন্য।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ