আলোর জীবন
ছড়া-কবিতা আগস্ট ২০১১
মৃধা আলাউদ্দিন....
আমার দেশে অনেক আছে
কামার-কুমার-জেলে,
সবার কাছে আলোর জীবন
রৌদ্র দেবো ঢেলে-
রৌদ্র দেবো হাট-বাজারে
রৌদ্র দেবো নায়ে,
রৌদ্র দেবো সারা দেশে
শহর পাড়া-গাঁয়ে।
আরও পড়ুন...