ঈদের আমেজ -জান্নাতুল বুশরা
ছড়া-কবিতা মে ২০২০
ঈদ মানে ধনী-গরিব
ভেদাভেদ নাই,
ঈদ মানে পোলাও-কোর্মা
মাংস, সেমাই।
ঈদ মানে ছোট্ট খুকুর
লাল জামার বায়না,
ঈদ মানে চাঁদের হাসি
মুক্তা মালার গয়না।
ঈদ মানে সবাই খুশি
ঝগড়াঝাঁটি নাই,
তাইতো আমি প্রতিদিনই
ঈদের খুশি চাই।
আরও পড়ুন...