ঈদের ছড়া
ছড়া-কবিতা আগস্ট ২০১৩
সিফাত বিনতে আলম
সোনার দেশে বছর ঘুরে
এল আবার ঈদ
ফুল পাখিরা মিষ্টি সুরে
উঠল গেয়ে গীত।
ঈদ মোবারক বলছে সবাই
করছে কোলাকুলি
ধনী-গরিব কাঁধ মিলাল
সব ভেদাভেদ ভুলি।
আরও পড়ুন...