ঈদে আছে
কবিতা রেদওয়ানুল হক জুন ২০২৫
ঈদে আছে খুশি আর
ঈদে আছে ত্যাগ,
দাও দাও তাকে বেশি
যার খালি ব্যাগ।
যার নেই কানাকড়ি
খায় ঠেকে নানা বড়ি
কাঁপে শুধু ল্যাগ,
তাকে দাও সবকিছু
জড়িয়ে আবেগ।
তাকে দাও সম্বল
ভাত-রুটি কম্বল
মুছে উদ্বেগ!
দাও দাও আন্ধারে
আলোর হ্যাজেগ।
ঈদে আছে খুশি আর
ঈদে আছে ত্যাগ
এই নিয়ে হতে পারে
কবিতার ম্যাগ।
আরও পড়ুন...