ঈদ এসেছে
তোমাদের কবিতা আবদুল আহাদ এপ্রিল ২০২৩
ঈদ এসেছে ঈদ এসেছে খুশির ঝলক নিয়ে,
ঈদের দিনে পড়ব নামাজ ঈদগাহেতে গিয়ে।
কোরমা সেমাই খেয়ে সবাই যাব মাঠে ছুটে,
সারাটাদিন সময় যেন আনন্দতে কাটে।
কারো গায়ে নতুন জামা কারো পুরাতন,
সকল সুখের জন্য সবাই বিলিয়ে দেব মন।
ঈদের দিনে সবার মাঝে অনেক খুশি লাগে,
সবাই মিলে খুশি থাকার ইচ্ছা মনে জাগে।
আরও পড়ুন...