উত্তরসূরি
ছড়া-কবিতা নূরুন্নাহার নীরু মার্চ ২০২৫
সাহাবীদের জীবন পড়া নেশা ছিল ওর,
পড়ে পড়েই কাটিয়ে দিতো অন্য সকল ঘোর।
ছোট্ট মেয়ে বড়ো হলো, হলো জননী,
নতুন রূপে সাজলো জীবন অচীন ধরণি।
মুসাব সাথীর জীবন গাথা আকুলতাতে,
গেঁথে নিল বীরের সে নাম হৃদয় পাতাতে।
রাঙা হয়ে পেলব দিলো স্মৃতির মধুর সুখ,
বীরের সাজে দেখল যেন অবোধ শিশুর মুখ।
ত্যাগের নিশান ছেলে হবে মুসাব সাহাবী,
যতেœ গড়া নামটি দেখো রত্ন মায়াবী।
মুসাব নামের মর্যাদাটি রাখবে জীবন বয়ে,
ঈদের খুশি ছড়িয়ে দেবে উত্তরসূরি হয়ে।
আরও পড়ুন...