একটি নদী
তোমাদের কবিতা হাবিবুল্লাহ মে ২০২৩
একটি নদী আঁকবো বলে
আঁকছি নদীর কূল,
দখিন বাতাসে এলোমেলো
মোল্লা মাঝির চুল।
একটি নদী আঁকবো বলে
আঁকছি উতল ঢেউ,
বাঁকে বাঁকে দারুণভাবে
এঁকে গেছে কেউ।
একটি নদী আঁকবো বলে
আঁকছি নদীর চর,
নদীর পাড়ে শত শত
অনাহারীর ঘর।
একটি নদী আঁকবো বলে
আঁকছি নদীর জল,
মহান রবের সৃষ্টি সেতো
অথই গহিন তল।
আরও পড়ুন...