একুশ মানে

একুশ মানে

ছড়া-কবিতা ফেব্রুয়ারি ২০১৪

সোহেল রানা বীর

Kobitaএকুশ মানে আটই ফাগুন
রক্তঝরা দিনই
একুশ মানে সেই শহীদের
কাছে সবাই ঋণী।

একুশ মানে রক্তে রঙে
শহীদ মিনার আঁকা
একুশ মানে আন্দোলনে
রাজধানী ঐ ঢাকা।

একুশ মানে নীলাকাশের
টগবগে ঐ সূর্য
একুশ মানে মায়ের ভাষা
স্বাধীনতার তূর্য।

একুশ মানে ভাইয়ের জীবন
মায়ের ভাষায় গান
একুশ মানে তাঁদের স্মৃতি
রইবে গো অম্লান।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ