কোরবানির ঈদ

কোরবানির ঈদ

ছড়া-কবিতা অক্টোবর ২০১৩

আ শ ম বাবর আলী

ফিরে এলো ফের আজ
কোরবানির দিন,
আপনাকে কোরবানি
দাও মোমেনিন।

মনে যত কলুষতা
হিংসা এবং গ্লানি,
নিজে হতে নির্মল
দাও কোরবানি।

থাকে যদি মন মাঝে
পশুত্বের ভাব,
পশু দিয়ে কোরবানি
নেই কোনো লাভ।

পশুত্বকে কোরবানি
দাও যদি তবে,
কোরবানির ঈদ যেন
সার্থক হবে।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ