ডাকছে পাখি

তোমাদের কবিতা আবুবকর সালেহ ফেব্রুয়ারি ২০২৫

ডাকছে পাখি মিষ্টি সুরে

একটু দূরে গাছের ডালে

ঝাপটা দিয়ে ঘাড় বাঁকিয়ে

আড়মোড়া দেয় আলসে তালে।


কচলে আঁখি শুনছে খোকন

ডাকছে কারা দুয়ার খুলে

কান পেতে শোন দূর থেকে আজ

আসলো সওয়ার দুলে দুলে।


ভোর বিহানের কোমল রোদে

নতুন দিনের এইতো শুরু

তাই না দেখে দামাল হাওয়া

উড়ছে যেন উড়ু উড়ু।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ