নামাজে আহবান
তোমাদের কবিতা ফাহিম আহমদ ছামি জুন ২০২৩
স্নিগ্ধ শীতল বাতাস এসে
কড়া নাড়ে দরজায়
ফজরের সময় যে হলো
এখনো কে ঘুমায়!
শান্ত দুপুর এসে বলছে
যোহরের সময় ভাই
প্রশান্তির ছোঁয়া লাগাতে
মসজিদে ছুটো তাই।
রোদ্দুর শেষে বিকাল এসে
ছায়া টেনে দিয়ে,
আসরের সময় হলো তাই
যায় নামাজে নিয়ে।
মাগরিবেও এমন করে
শেষ আলো ডাকছে,
আর ঘুম চোখে আসার আগেই
এশার স্বপন আঁকছে।
আরও পড়ুন...