পউষের কথা
ছড়া-কবিতা জানুয়ারি ২০১৪
ফররুখ আহমদ।উত্তরী বায় এলোমেলো পউষ এল! পউষ এল! হিমেল হাওয়ায় শিরশিরিয়ে এল অচিন সড়ক দিয়ে, মাঠ, ঘাট, বন ঝিমিয়ে গেলো; পউষ এল! পউষ এল! মাঠের ফসল আসলো ঘরে, ধান দেখে ভাই পরাণ ভরে কিষাণ-চাষীর মন ভরে যায় গল্পে গানে; মিঠাই, পিঠায়, গুড় পাটালির সোয়াদ পেলো; পউষ এল! পউষ এল! মন ভেসে যায় তেপান্তরে পদ্মা-মধুমতীর চরে, কাঁপন জাগে শীতের হাওয়ায়, হাজার পাখীর ঝাঁক উড়ে যায় পর পাখনা এলোমেলো! পউষ এল! পউষ এল!!
আরও পড়ুন...