পাশের বাড়ি
তোমাদের কবিতা আব্দুল্লাহ আল মাশরুফ মে ২০২৩
আজকে মাগো পাশের বাড়ি
হয়নি কিছু রান্না,
খেলতে গিয়ে শুনতে পেলাম
তাদের করুণ কান্না।
সারাটা দিন না খেয়ে সব
ক্ষুধার জ্বালায় মরে,
খাবার মতো এমন কিছু
নেই যে তাদের ঘরে।
আমরা তো মা খেয়ে দেয়ে
বেশ তো আছি সুখে,
দাওনা গো মা খাবারটা আজ
অনাহারীর মুখে।
আরও পড়ুন...