পুণ্যময় জীবন
তোমাদের কবিতা মাহদী হাসান ফরাজী সেপ্টেম্বর ২০২৪
ঠাট্টা হাসি মজার ছলেও
কিংবা কোনো গল্প বলেও
কারো মনে কভু তুমি
কষ্ট দিও না।
তোমার কথা মনে করে
তার হৃদয়ে রক্ত ঝরে
ওপর দেখে ভেতর তুমি
বুঝতে পারো না।
সূক্ষ্ম কথায় ঘায়েল করো
নিজকে ভাবো চালাক বড়ো
এমন ভাবেই করছো জমা অন্যের অভিশাপ।
হিংসার আগুন মনে ধরে
পরনিন্দা গিবত করে
নিজের করা আমলগুলো পরকে দিও না।
আরও পড়ুন...