বাংলাভাষা

তোমাদের কবিতা রুহুল আমিন সজল ফেব্রুয়ারি ২০২৪

আমার আশা বাংলাভাষা

মনের গভীর নন্দনে 

দুঃখ-সুখে বক্ষে রাখি

পরমপ্রীতির বন্ধনে ।


বাংলা গানে ছন্দতে

মাতব আনন্দতে

সব কিছুতেই মায়ের গন্ধ

পুষ্পতে পাই চন্দনে।


গ্রাম নদী ঘাট প্রান্তরে

ধন-রত্ন নেই ভ্রান্ত রে

শ্যামল মায়ায় বাংলা টানে

বাঁধ ভাঙা প্রেম ক্রন্দনে

কুঞ্জবীথি নন্দনে

ভালোবাসার বন্ধনে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ