ভাবপাখি

ভাবপাখি

ছড়া-কবিতা মার্চ ২০১৪

রেদওয়ানুল হক

Vabভাবপাখিটা মাথার উপর
বসে আবার উড়ে যায়
মাথা আমার কেমন জানি
লাটিম-ঘুরা ঘুরে যায়।

কাঁপতে থাকে শরীর ভীষণ
হৃদয়টাও পুড়ে যায়
হঠাৎ করে দেখার আকাশ
আঁধার এসে জুড়ে যায়।

কোথায় গেলি প্রাণের পাখি
ঘ্রাণের পাখি উড়ে আয়
একটা নতুন কাব্য হলে
সকল দুঃখ চুরে যায়।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ