ভোরের পাখি
তোমাদের কবিতা আতাউর মালেক নভেম্বর ২০২৩
ভোরের পাখি গাইছে ডাকি
সকাল হলো ওরে,
উঠরে তোরা ওঠ সকলেই
বুঝায় কেমন করে!
সকাল বেলার স্নিগ্ধ বায়ু
মনটা সতেজ হয়,
ঝরঝরে হয় শরীরটা যে
থাকে না সংশয়।
সতেজ মনে সকল কিছুই
ভীষণ ভালো লাগে,
কাজে-কর্মে ফুরফুরে মন
উদ্দীপনাও জাগে।
ভোরের আলোয় প্রকৃতিটা
বাজে নতুন সুরে,
সূর্য তেজে মনের হতাশ
যায় যে চলে দূরে।
আরও পড়ুন...