মানুষ আমি

ছড়া-কবিতা ফেব্রুয়ারি ২০১৫

বোরহান মাসুদ #

মানুষ আমি, আমার অনেক বন্ধু ছিলো ভাই
কোথায় ওরা হারিয়ে গেল ঠিক-ঠিকানা নাই।
কিন্তু আমার বন্ধু ছিলো যত্তগুলো বই
আজো দেখি ওরা আমার নিত্য দিনের সই।

হিসেব নিতে মাথার মধ্যে পাকায় যখন ঘোল
বই-ই আমায় দেয় সমাধান, বই যেন মার কোল।
মনটা যখন একটু খারাপ বইয়ের কাছে যাই
জ্ঞানের ভেলায় চড়ে আমি আনন্দে হারাই।

আমি এখন অনেক বড় দেখতে হয়তো তাই
সময় পেলে-ই বইয়ের মাঝে স্বস্তি খুঁজে পাই।
বড় হয়েও বইয়ের কাছে ছোট্ট হয়ে রই
বই-ই আমার জীবন চলার নিত্য দিনের সই।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ