লাল সবুজের পাতাকা

লাল সবুজের পাতাকা

ছড়া-কবিতা মার্চ ২০১৪

এ কে আজাদ

Deshরক্তমাখা স্বাধীনতা
আবীর রঙে টুক টুক্
লাল সবুজের পতাকাতে
তাই তো এমন সুখ সুখ।
সবুজ ঘাসে রক্ত মাখা
লাখ শহীদের বুকের-
সবুজ জোড়া শ্যামল মাটির
শস্য-ফলা সুখের।
লালের ভেতর গল্প হাজার
রক্ত নদী লেখা
সবুজ মাখা গাছগাছালি
বাংলা আমার দেখা।
দুঃখ-শোকের কান্নারা সব
লালেতে যায় মিশে
সবুজ ঘেরা শ্যামল ছায়া
মিষ্টি ধানের শিষে।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ