শরৎকাল

তোমাদের কবিতা মাহমুদা সিদ্দিকা সেপ্টেম্বর ২০২৩

আকাশ জুড়ে চেয়ে দেখি 

সাদা মেঘের ভেলা 

শরৎকালে চলে সেথায়

নানানরঙের খেলা।


নদীতীরে কাশের বনে

সাদা বকের মেলা

দুলে দুলে দখিন হাওয়া 

করে শুধু খেলা।


শরৎকালে এলোচুলে 

মেঘ পরীরা হাসে

ইচ্ছে করে উড়ে উড়ে 

থাকি তাদের পাশে।


শেফালী আর শিউলি ফুলে 

মিষ্টি সুবাস আসে 

কানে কানে বলে ওরা

শরৎ ভালোবাসে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ