শরৎকাল

তোমাদের কবিতা হুসাইন মুহাম্মাদ সেপ্টেম্বর ২০২৩

মনের সুখে ঘাটের মাঝি

দেয় উড়িয়ে পাল,

সাদা মেঘের ভেলায় চড়ে

আসছে শরৎকাল।


ভোরের বেলা গাছের ডালে

পাখির কলতান,

শিশির ভেজা ঘাসের ডগা

মুগ্ধ করে প্রাণ।


আয় ছেলেরা আয় মেয়েরা

দেখবি যদি চল,

নদীর তীরে গা দুলিয়ে

হাসছে কাশের দল।


শিউলি জবা বকুল ফুলে

মুগ্ধ করে প্রাণ,

সন্ধ্যা হলে যায় ছড়িয়ে

হাসনাহেনার ঘ্রাণ।


তারা ভরা ওই আকাশে

হাসছে দেখো চাঁদ,

গুচ্ছ মেঘে ঢাকা পড়ে

স্বচ্ছ নীলের বাঁধ।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ