শরৎ আমার

শরৎ আমার

ছড়া-কবিতা সেপ্টেম্বর ২০১৩

নাছির উদ্দিন সরদার

শরৎ আমার নীলমতি প্রেম
শরৎ আমার গান যে
শরৎ আমার আলোর নাচন
কাঁচা সবুজ ধান যে।
শরৎ আমার শিউলি মালা
শরৎ আমার প্রাণ যে
শরৎ আমার মন মাতানো
বকুল ফুলের ঘ্রাণ যে।
শরৎ আমার কলমীলতায়
খোলসে মাছের খেলা
শরৎ আমার কাশ বাগানে
হারিয়ে যাওয়ার বেলা।
শরৎ আমার জুঁই চামেলি
কাঁঠারচাঁপা কেয়া
শরৎ আমার শিশির জলে
দুর্বা ঘাসের খেয়া।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ