শরৎ হাসে

শরৎ হাসে

ছড়া-কবিতা সেপ্টেম্বর ২০১৩

আবদুল ওহাব আজাদ

শরৎ হাসে
ধানের ডগায়
বাংলা মায়ের কোলে।

শরৎ হাসে
সবুজ ঘাসে
ঘুঘু পাখির বোলে।

শরৎ হাসে
মেঘের ভেলায়
রোদ বৃষ্টি খেলায়।

শরৎ হাসে
খালে-বিলে
শাপলা ফুলের মেলায়।

শরৎ হাসে
ঝিঁঝির ডাকে
জোনাক জ্বলা রাতে।

শরৎ হাসে
সূর্যোদয়ে
শিশির ঝরা প্রাতে।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ