শিশুদের হাসি

তোমাদের কবিতা মো. শাহাজাহান হোসেন নভেম্বর ২০২৪

ওই দেখো ফুল হাসে

ওই দেখো রবি

কদমেরা হাসে বলে

দেখি তার ছবি।


হাসনারা হাসে খুব

জ্যোৎস্নার রাতে

ডালিমের ফুল হাসে

রোজ প্রভাতে।


আকাশের তারা হাসে

রজনীর ডাকে

পাখিরাও হেসে হেসে

আলপনা আঁকে।


প্রকৃতির হাসিগুলো

খুব পাশাপাশি

সবচেয়ে ভালো লাগে

শিশুদের হাসি।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ