সঙ্গ
তোমাদের কবিতা রেজা কারিম অক্টোবর ২০২৪
টাকায় টাকা আনে
পাপে আনে পাপ
ভালোয় ভালো আনে
পুরো খাপে খাপ।
আলোয় আলো আনে
পুণ্যে আনে পুণ্য
মিথ্যা মিথ্যা আনে
শূন্যে আনে শূন্য।
আতর সুবাস ছড়ায়
ময়লাতে দুর্গন্ধ
সুরে সুরে সুর হয়
তালে তালে ছন্দ।
বিশ্বাস বিশ্বাস আনে
অবিশ্বাসে দ্বন্দ্ব
সত্য সত্য আনে
মন্দ আনে মন্দ।
আরও পড়ুন...