সবুজ তারা

তোমাদের কবিতা সোহানুর রহমান আশিক জুলাই ২০২৩

ফজর শেষে সূর্য যখন

ঝলমলিয়ে ওঠে 

পাড়ার সকল ছেলেমেয়ে

মক্তবে রোজ ছোটে। 


দলবেঁধে সব হাঁটতে থাকে 

শিশির ভেজা ঘাসে 

পাতার ফাঁকে রোদের কণা 

মিটমিটিয়ে হাসে। 


স্নিগ্ধ ভোরের শীতল হাওয়া 

ইচ্ছে যত মাখে 

পা মাড়িয়ে ছুটতে থাকে

নীল সবুজের বাঁকে। 


অবুঝ সবুজ খোকাখুকু

ফেরেশতাদের দলে

দুষ্টুমি আর লুটোপুটি 

আনন্দ ঝলমলে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ