সাজজাদ হোসাইন খানের কবিতা

সাজজাদ হোসাইন খানের কবিতা

ছড়া-কবিতা এপ্রিল ২০১৪

বৈশাখ

বৈশাখে ঝড় আসে
বৈশাখে আম
বৈশাখে ধুপধাপ
বৈশাখে ঘাম।
বৈশাখে কালো ঘোড়া
বৈশাখে ষাঁড়
ঘর-বাড়ি বাঁশবন
করে তোলপাড়।
বাঘ দেখো লাফ দেয়
হাঁক দেয় দেও
পশু-পাখি তড়পায়
ডর পায় কেউ।
আসমানে চাঁদ হাঁটে
চুপচাপ তারা
বৈশাখী তাণ্ডবে
যেন দিশেহারা।
বৈশাখে কালো মেঘ
বৈশাখে ধলা
বৈশাখে নতুনের
শুধু পথ চলা।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ