সোনার বাংলাদেশ
তোমাদের কবিতা ফারিহা ফেরদাউস ডিসেম্বর ২০২৩
একটি পাখি সুর তুলেছে
শুনতে লাগে বেশ
এই যে আমার ভালোবাসার
সোনার বাংলাদেশ।
ছয় ঋতুতে ছয় সাজেতে
মানায় তারে বেশ
ভালোবাসার অতুল ধারা
যায় না বলে শেষ।
শরৎকালে মেঘের পালে
আকাশটা যায় ভরে
কৃষক তোলে হেমন্তে ধান
আনন্দ তাই ঘরে।
শীতের দিনে পিঠা বিনে
যায় না দিন কল্পনা
বসন্ত যে ঋতুর রাজা
এ কথাটা গল্প না।
আরও পড়ুন...