স্বপ্নকন্যা -অঞ্জন শরীফ

ছড়া-কবিতা নভেম্বর ২০১৪

সেদিন রাতে স্বপ্নে দেখি
পাতালপূরীর কন্যা
সারা গায়ে ঝরছে যেনো
অনেক রূপের বন্যা
বললো আমায় মিষ্টি হেসে
আমার সাথে যাবে?
ইচ্ছে মতো ঘুরবে তুমি
যা খুশি তাই পাবে
পাতালপূরীর ঘোড়ায় চড়ে
আকাশ দেবো পাড়ি
গান শুনিয়ে নিয়ে যাবো
যেথায় আমার বাড়ি
কিন্তু যখন ঘুম ভেঙে যায়
পাখপাখালীর ডাকে
স্বপ্নগু–লো স্মৃতি হয়ে
মনের মাঝেই থাকে।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ