হাসির বাকসো
হাসির বাকসো কিশোরকণ্ঠ ডেস্ক জানুয়ারি ২০২৫
কথা হচ্ছিল তিন সমর্থকের মধ্যে। নিজেদের দলের ব্যর্থতা নিয়ে কথা বলছিল তারা।
১ম সমর্থক : কত দিন হয়ে গেল, আমরা জয় দেখি না। সব দোষ দলের ম্যানেজারের। তিনি যদি ভালো খেলোয়াড়দের দলে নিতেন, আজ এ অবস্থা হতো না।
২য় সমর্থক : না। দোষটা খেলোয়াড়দের। তারা নিয়মিত অনুশীলন করে না। নিজেদের ঠিকমতো তৈরি করতে পারলে তারা ঠিকই জয় পেতো।
৩য় সমর্থক : আমি মনে করি, দোষটা আমার বাবা-মায়ের। তারা যদি এই শহরে না থেকে অন্য কোথাও থাকতো, আমিও নিশ্চয়ই অন্য কোনো দলের সমর্থক হতাম। অন্তত জয়ের দেখাটা পেতাম!
মুহাম্মদ তমিজুল হক রিপন, সমাসপুর, দাগনভূঞা, ফেনী
দুই বন্ধুর কথোপকথন-
ছানি : বন্ধু, জানিস আজ আমাদের বাসায় ডিসি এসেছিলেন বাবার সাথে দেখা করতে।
রোমান : তো কী হয়েছে। আজ আমার বাসায় মেসি এসেছিল আমার সাথে দেখা করতে।
ছানি : বলিস কী? সত্যি নাকি?
রোমান : আরে হ্যাঁ, আমার ফুপাতো ভাই মেসি এসেছিল।
মো: রোমান হোসাইন, বোরহানউদ্দিন পৌরসভা, ভোলা
----------------------------------------------------------------------------------------------
১ম বন্ধু: দোস্ত, তুই এত মোটা কেন?
২য় বন্ধু : রোজ সকালে উঠে ব্যায়াম করতে যাই, কিন্তু গিয়ে দেখে সবাই দৌড়াচ্ছে। আমি ভাবি, নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে, তাই পালিয়ে আসি।
রফিক : জানিস, আমি আজ অফিসে বিল্লাল ভাইয়ের কথা শুনে হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে গেলাম!
শাহীন : কেন?
রফিক : কারণ অফিসের চেয়ারটা ভাঙা ছিল।
উমার সাইহান, হেরভান্তা, তাম্পেরে, ফিনল্যান্ড
----------------------------------------------------------------------------------------------
এক ভদ্রলোক রাস্তায় চলাচলের সময় একটি চলন্ত বাইকের সাথে ধাক্কা খেয়ে কিছুটা আহত হয়।
ভদ্রলোক : এই ভাই, আপনি কি অন্ধ নাকি? আমাকে বাইক দিয়ে ধাক্কা দিলেন কেন?
বাইক চালক : আপনার ভাগ্য ভালো আপনি বাইকের সাথে ধাক্কা খেয়েছেন।
ভদ্রলোক : ভাগ্য ভালো মানে? এক্সিডেন্ট করে আবার বড়ো বড়ো কথা বলছেন।
বাইক চালক : আরে ভাই, আমি প্রতিদিন ট্রাক নিয়ে বের হই। আজকে বাইক নিয়ে বের হয়েছি।
মো: আল-আমিন, শ্যামপুর, রামগঞ্জ, লক্ষ্মীপুর
----------------------------------------------------------------------------------------------
ওয়াইফাই নেটওয়ার্ক সমস্যা নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন-
১ম বন্ধু : বুঝলি, এই কয়দিন ওয়াইফাই নেটওয়ার্কটা এত স্লো দিচ্ছে যে ঠিকমতো ব্যবহারই করা যাচ্ছে না।
২য় বন্ধু : আরে এটা কোনো সমস্যা হলো, ওয়াইফাই রাউটারের সাথে কয়েকটা স্পিডের বোতল লাগিয়ে দিলেই তো স্পিড ঠিক হয়ে যাবে।
আবদুল্লাহ আল জোবায়ের, সিরাজপুর, কোম্পানীগঞ্জ, নোয়াখালী
----------------------------------------------------------------------------------------------
ক্রেতা ও বিক্রেতার মধ্যে কথা হচ্ছে-
ক্রেতা : ভাই চশমাটির মূল্য কত?
বিক্রেতা : দুইশত টাকা।
ক্রেতা : এত দাম কেন? এর কি কোনো গ্যারান্টি আছে?
বিক্রেতা : হ্যাঁ, আছে তো!
ক্রেতা : কী গ্যারান্টি?
বিক্রেতা : যদি আপনি এটা হাত থেকে ছেড়ে দেন তাহলে পড়ার আগ পর্যন্ত ভাঙবে না।
সালমান হাসীব, সপ্তম শ্রেণি
আরও পড়ুন...