ছুটির দিনে

কবিতা রেদওয়ানুল হক অক্টোবর ২০২৫

 ছুটির দিনে ঘুরতে মজা

উড়তে মজা আরও

মনের বাসি ময়লাগুলো

পুড়তে মজা আরও।


শিশির মাখা ঘাসের আলে

হাঁটতে মজা আরও

তেঁতুল বড়ই আমের আচার

চাটতে মজা আরও। 


খুশির ফড়িং প্রজাপতি

ধরতে মজা আরও

গাছের বাঁকা পিঠের ওপর

চড়তে মজা আরও।


পুকুরপাড়ে লেবুর ধারে

ছুটতে মজা আরও

গোলাপ বকুল চাঁপা হয়ে

ফুটতে মজা আরও।


থোকায় থোকায় জোনাক জ্বলা

দেখতে মজা আরও

নতুন করে পৃষ্ঠা ভরে

লিখতে মজা আরও।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ