৩৬শে জুলাই
ছড়া-কবিতা এ কে আজাদ আগস্ট ২০২৬
৩৬শে জুলাই
মুক্তির আশায় জীবন দিলো
শিশু-কিশোরগুলাই।
৩৬শে জুলাই
ছেলের শোকে বুকে আগুন
যেন খড়ির চুলা-ই।
৩৬শে জুলাই
ছেলেমেয়ের রক্ত দেখে
মাথাটা যে ঘুলাই।
৩৬শে জুলাই
এত কষ্ট মনের মাঝে
কেমন করে কুলাই?
৩৬শে জুলাই
স্বাধিকারের চেতনাতে
হৃদয়টারে দুলাই।
৩৬শে জুলাই
ছেলেহারা মা জননীর
মাথাতে হাত বুলাই।
৩৬শে জুলাই
স্বৈরাচারী করতে খতম
বুকের ছাতি ফুলাই।
৩৬শে জুলাই
ইচ্ছে করে হায়েনাদের
ফাঁসির মঞ্চে ঝুলাই।
আরও পড়ুন...