আকাশ হয়ে যাও

ছড়া-কবিতা জাকির আবু জাফর মার্চ ২০২৬

আকাশ ছিল আকাশ ছিল দূরে 

আনব ডেকে বুকের হৃদয়-পুরে

আনব ডেকে পাঁজরঘেঁষা বনে

বলব কথা নিত্য ক্ষণে ক্ষণে। 


উড়ছে আকাশ অচিন পুরে পুরে

ডাকব আমি নতুন সুরে সুরে।

ডাকব কাছে আয়রে আকাশ আয়

আমার বুকে স্বপ্ন উড়ে যায়। 


বলবে আকাশ আমি কি আর কাছে? 

আমার বুকে তোমার কিছু আছে! 

থাকলে তুমি দাও উড়িয়ে দাও

আমার বুকের নীল কুড়িয়ে নাও!


হঠাৎ দেখি মস্ত আকাশ হাসে

আকাশটাকে কেউ কি ভালোবাসে!

বললাম আমি-গভীর ভালোবাসি

দুঃখ পেলেই তোমার কাছে আসি।


তোমার বিশাল উদার বুকে সুখ 

হাসতে থাকে আমার গোমড়া মুখ! 

তখন তখন মন ভালো হয় মন

শান্তি ভরা তুমি চিরন্তন। 


বুকের ভেতর আর কি আছে আর

আর কি আছে হিসাব তো নেই তার

শান্তি আছে ক্লান্তি আছে, আছে কিছু দুখ

গহনদ্বারে লুকিয়ে দেখি তোমার হাসি মুখ


ঠিক হৃদয়ের গভীর আরও গভীর 

ফুটতে থাকা রহস্যময় ছবির 


কেউ না পারুক 

পারবে তুমি

তুমি পারো, পারো

পারতে হবে আরও আরও আরও


ডানে বাঁয়ে দশদিগন্তে চাও

তুমি নিজেই আকাশ হয়ে যাও।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ