বাবা আমার

তোমাদের কবিতা রাহেলা আক্তার মে ২০২৬

বাবা আমার পথ দেখানো 

আঁধার রাতের মশাল,

ঝড় বৃষ্টিতে আগলে রাখা

ছাদের ন্যায় বিশাল।


বাবা আমার এক পৃথিবী 

বৃক্ষের শীতল ছায়া,

চলার পথে সাহস যোগান

প্রেরণার এক কায়া।


বাবা আমার পরম বন্ধু 

প্রথম শিক্ষা গুরু,

তার শেখানো বুলি নিয়ে

জীবন চলা শুরু। 


বাবা আমার সবার সেরা

নীতি কথার বাণী, 

ছেলেমেয়ের দুঃখে কষ্টে 

মুছে দেওয়া গ্লানি। 


বাবা আমার স্বপ্ন গড়ার

এক নতুন কারিগর, 

মানুষ করে গড়তে তিনি 

খাটেন জীবন ভর।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ