বছরের সবচেয়ে ছোট রাত

বিজ্ঞান শিবলী মাহমুদ মে ২০২৬

এক বছরে ৩৬৫ দিন থাকলেও সব দিন বা রাত সমান নয়। উত্তর গোলার্ধের দেশগুলোতে প্রতি বছর ২১ জুন বছরের সবচেয়ে ছোট রাত হয়। এই দিনটিকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলা হয় সামার সলসটিস বা গ্রীষ্মকালীন অয়নান্ত। যার ফলে দিন হয় বছরের দীর্ঘতম আর রাত হয় সবচেয়ে ছোট।

পৃথিবী তার কক্ষপথে ঘোরার সময় নিজের অক্ষের ওপর ২৩.৫ ডিগ্রি হেলে থাকে। ২১ জুন পৃথিবী সূর্যের এমন এক অবস্থানে পৌঁছায়, যখন উত্তর গোলার্ধ সূর্যের সবচেয়ে কাছে থাকে। ফলে সূর্যরশ্মি কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে পড়ে। দীর্ঘ সময় ধরে আলো পাওয়ার কারণে এই দিন সন্ধ্যা হতে দেরি হয় এবং খুব দ্রুতই ভোর হয়ে যায়। যার ফলে রাতের সময় কমে শেষ হয়ে যায় কয়েক ঘণ্টায়। ফলে দিন হয় বছরের দীর্ঘতম এবং রাত হয় সবচেয়ে ছোট।

মজার ব্যাপার হলো, আমরা যখন বছরের সবচেয়ে ছোট রাত পার করছি, দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে যেমন: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা আর্জেন্টিনায় তখন ঠিক উলটো। সেখানে ২১ জুন হবে বছরের দীর্ঘতম রাত এবং ক্ষুদ্রতম দিন। সেখানে তখন থাকে হাড়কাঁপানো শীত আর আমাদের এখানে প্রচণ্ড গরম।

আমরা যখন কয়েক ঘণ্টার ছোট রাত উপভোগ করি, পৃথিবীর উত্তর মেরুর কাছের দেশগুলোতে যেমন নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ডে তখনও সূর্য মোটেও অস্ত যায় না! একে বলা হয় ‘মধ্যরাতের সূর্য’ বা গরফহরমযঃ ঝঁহ. সেখানে ২৪ ঘণ্টাই দিনের আলো থাকে, যা পর্যটকদের কাছে এক বিশাল বিস্ময়।

প্রাচীনকাল থেকেই এই দিনটিকে ঘিরে নানা উৎসব পালিত হয়ে আসছে। বিশ্বের বিভিন্ন দেশে এই দিনে পালিত হয় বিভিন্ন আচার অনুষ্ঠান। প্রাচীনকালে ইউরোপের মানুষ এই দিনটি থেকে তাদের বছর শুরু করত বলে জানা যায়।

ইংল্যান্ডের রহস্যময় পাথুরে স্থাপত্য স্টোনহেঞ্জ-এ এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কয়েক হাজার বছর আগে স্টোনহেঞ্জ এমনভাবে তৈরি করা হয়েছিল যে, ২১ জুনের সূর্যোদয় ঠিক তার প্রধান পাথরের মাঝখান দিয়ে দেখা যায়। আজও হাজার হাজার মানুষ সেখানে সূর্যালোক উপভোগ করতে ভিড় জমায়।

২১ জুনের পর থেকেই উত্তর গোলার্ধে সূর্য আবার দক্ষিণ দিকে যাত্রা শুরু করে, যাকে বলা হয় ‘দক্ষিণায়ন’। ফলে ধীরে ধীরে দিন ছোট হতে থাকে আর বড় হতে থাকে রাত। প্রকৃতির এই ভারসাম্য সত্যিই বিস্ময়কর! পৃথিবী যেমন আপন গতিতে চলছে তেমনি সময় ও ঋতুচক্রের এই বিচিত্র খেলাও অবিরাম চলছে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ