বৈশাখ
তোমাদের কবিতা জনি সিদ্দিক এপ্রিল ২০২৬
বৈশাখ এলো ওই
ঝড় ঝড় ঝড়,
আকাশেতে মেঘ ডাকে
কড় কড় কড়।
বৈশাখে ধুলোবালি
উড়ু উড়ু উড়ু,
বুক কাঁপে ভয়ে আজ
দুরু দুরু দুরু।
বৈশাখ এলো ওই
ভয় ভয় ভয়,
ঘরবাড়ি ঝড়ে হানি
হয় হয় হয়।
বৈশাখ এলে আম
খাই খাই খাই,
মামা বাড়ি আম খেতে
যাই যাই যাই।
মধুমাসে ফল খেয়ে
হাসি হাসি হাসি,
বৈশাখ মাস এলে
মামা বাড়ি আসি।
আরও পড়ুন...