বর্ষা

ছড়া-কবিতা ছন্দা দাশ জুন ২০২৬

বৃষ্টির ধারা আজ অবিরল ঝরছে 

মাঠ-ঘাট থইথই খাল-বিল ভরছে।


পাতা কাঁপে থরথর যেন সারা দিনমান 

ডালে বসে ভিজে কাক নেই কথা নেই গান।


আকাশের গায়ে ফুটো  করেছে কে সজোরে

বৃষ্টিও ফাঁকতালে ঝরে পড়ে অঝোরে।


বাতাসের দাপাদাপি মাতে রণ সজ্জায়

ভয়ে বুক দুরুদুরু অস্থি ও মজ্জায়।


ডুবে যায় পথঘাট ডোবে গ্রাম বন্যায় 

বর্ষাকে ডেকে বলি এ যে ভারী অন্যায়।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ