চাঁদের খবর
ছড়া-কবিতা রেদওয়ানুল হক মার্চ ২০২৬
বলল কাকা আস্তে!
কাস্তে বাঁকা চাঁদ উঠেছে
দেখনা চেয়ে ভাস্তে।
ভাস্তে হেসে কয়,
নেই কোনো আর ভয়,
পড়বে খুশি ছড়িয়ে এবার
সারা শহর, রাস্তে।
বলল কাকা আস্তে!
চাঁদের খবর পেয়ে খুকু
দৌড়ে এলো নাচতে।
খুকু এলো, খোকা এলো,
সঙ্গে জোনাক পোকা এলো,
বিভেদ ঘুচে সবাই এবার
সাহস জোগাও বাঁচতে।
বলল কাকা আস্তে!
চাঁদ উঠেছে আনন্দেরই
জোছনা নায়ে ভাসতে।
আরও পড়ুন...