মুগ্ধ
কবিতা আবদুল হাই শিকদার জুলাই ২০২৫
মুগ্ধ হয়ে তাকিয়ে আছি মুগ্ধতাময় দেশে,
লক্ষ-কোটি প্রভাত আসে দেশকে ভালোবেসে।
মুগ্ধ ছিল মুগ্ধ আছে রক্তধারা বেয়ে,
মুগ্ধ হয়ে থাকুক জেগে দেশের ছেলেমেয়ে।
এমন মোহন মুগ্ধ মানুষ কে দেখেছে আর,
দেশের সীমা পেরিয়ে ছেলে হয়েছে সবার।
রাত পোহাবে প্রভাত হবে মুগ্ধ কি আর নাই?
সব হৃদয়ে তার বাড়িঘর সব মানুষের ভাই।
চাঁদনি রাতে মুগ্ধ হব দুপুরবেলার ঘাম,
স্বাধীনতার সব মিছিলে থাকবে তারই নাম।
আরও পড়ুন...