সোনার লাভা

বিজ্ঞান আজিজুল হাকিম জুন ২০২৫

পৃথিবীর অন্যতম ভয়ংকর একটি আগ্নেয়গিরি ইরেবাস। এটি এন্টার্কটিকার সবচেয়ে উচ্চতম ও সক্রিয় আগ্নেয়গিরি।

২০১৭ সালের একটি সমীক্ষা অনুসারে, এন্টার্কটিকায় ১৩৮টি আগ্নেয়গিরি রয়েছে। যার মধ্যে প্রায় ৯টি সক্রিয় এবং তাদের মধ্যে মাউন্ট ইরেবাস সর্বোচ্চ এবং সবচেয়ে বিখ্যাত। এর উচ্চতা ৩৭৯৪ মিটার। 

মাউন্ট ইরেবাস রস সাগরের রস দ্বীপে অবস্থিত। ১৮৪১ সালে ক্যাপ্টেন স্যার জেমস ক্লার্ক রস এটি আবিষ্কার করেন। এন্টার্কটিকায় অনেক আগ্নেয়গিরির মাঝে মাউন্ট ইরেবাস ছাড়া আরও ২টি আগ্নেয়গিরি রয়েছে রস দ্বীপে। 

মাউন্ট ইরেবাস পৃথিবীর অন্যতম সক্রিয় একটি আগ্নেয়গিরি হলেও বরফের নিচে থাকার জন্য বহু বছর ধরে এটি নিজের সক্রিয়তা কিছুটা হারিয়েছে। বরফের চাদর একে ওপর থেকে শীতল করলেও ভেতরে রয়েছে প্রচণ্ড উত্তাপ। 

ইরেবাসের ভেতরে একটি লাভা লেক রয়েছে, যা মাটির একেবারে গভীরে রয়েছে। এর সমস্ত লাভা বেরিয়ে আসার মুখগুলো বর্তমানে বরফ দিয়ে ঢাকা রয়েছে। তবে সেগুলো যে-কোনো সময় বিস্ফোরণ হতে পারে।

এখানে বেশ কয়েকটি গুহা রয়েছে। যাদের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। যেখানে বাইরের দিকে তাপমাত্রা রয়েছে মাইনাস ৭৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা তারতম্যের জন্য যে পরিবেশ তৈরি হচ্ছে, তাতে যে-কোনো সময় লাভা বেরিয়ে আসবে। এই আগ্নেয়গিরির একটি চিমনি বা মুখ রয়েছে। এর উচ্চতা প্রায় ৩০ মিটার। 

মাউন্ট ইরেবাসের অন্যতম আকর্ষণ এর ভেতরের স্বর্ণ। এন্টার্টিকায় অবস্থিত এই পাহাড়ের গা ঘেঁষে বেয়ে পড়ছে গলিত সোনা। আর শুধু সোনাই নয়; আরও বহু মূল্যের নানারকম খনিজ পদার্থ।

ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এই তথ্য জানিয়েছে। প্রতিদিন প্রায় ৮০ গ্রাম করে স্বর্ণ বেরিয়ে আসছে, যার মূল্য ৬০০০ ডলারের কাছাকাছি।

আগ্নেয়গিরি থেকে গ্যাসের ধাক্কায় ক্রিস্টাল বা স্ফটিকের আকারে সোনা উঠে আসলেও তা ফুটন্ত লাভার মাঝে থাকায় সংগ্রহ করা সম্ভব নয়। 

এ ছাড়াও আগ্নেয়গিরিটির রয়েছে অন্যরকম চমক। এর ভেতরে তৈরি হয়েছে অন্য একটি পরিবেশ। সেখানে ছত্রাকজাতীয় বেশ কিছু গাছ রয়েছে। কিছু নতুন ধরনের ব্যাকটেরিয়া তৈরি হয়েছে। যারা আলো ছাড়াই বেঁচে থাকতে পারে। এদের মধ্যে এমন অনেক প্রাণী রয়েছে, যেগুলোর অস্তিত্ব এর আগে পৃথিবীতে পাওয়া যায়নি। যা সবাইকে অবাক করেছে। বিজ্ঞানীরা বিস্ময়ের সাথে আরও নতুন তথ্য উন্মোচনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ