দেশের কবিতা

কবিতা আল মুজাহিদী মার্চ ২০২৬

এই দেশ এই মাটি আমি ভালোবাসি

মাটির কণায় জাগে হাসি রাশি রাশি

আমার ভাষায় দোলে দোলনা-বাতাস

বুকে বুকে জেগে ওঠে তৃণ লতা ঘাস।


সারাক্ষণ পেয়ে যাই মায়ের সোহাগ

ফুলে ফুলে জেগে থাকে রাঙা অনুরাগ।

ঝাঁক ঝাঁক পাখি দেখি মৌ ভরা চাক

বিলের ওধারে শুনি ডাহুকের ডাক।


পাতাভরা ঝোপঝাড়ে জোনাকিরা জ¦লে

গাছরাঙা ডানা ঝাড়ে নীল নভো তলে।

বেঁচে আছি এই দেশে-বাঁচার নিঃশ্বাস

দেশের মাটিতে তাই আমার বিশ্বাস।


ভাই-বোন এসো সবে, মিলেমিশে থাকি

মাটি যে মায়ের মতো বুকে করে রাখি।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ