দুহাজারের চব্বিশে
ছড়া-কবিতা মুর্শিদ-উল-আলম জুলাই ২০২৬
গদির লোভে তাল হারালো দেশবিরোধী রাবিশে,
জুলাই থেকে আগস্ট মাসে দু-হাজারের চব্বিশে।
আবু সাঈদ বুকটা পেতে টেক্কা দিলো আসাদকে,
যেই আসাদে রুখে দাঁড়ায় আইয়ুব খানের ফ্যাসাদকে।
আবু সাঈদ ধাক্কা দিলো গুমের রানি শাসককে,
আমজনতা ধরল চেপে স্বাধীনতার নাশককে।
আবু সাঈদ বুলেট খেয়ে লুটিয়ে পড়ার শেষটাতে,
অবাক সবাই জ্বলে ওঠে শহীদ-গাজীর দেশটাতে।
দমন-পীড়ন বুলেট গলে মানব ঢালের বিক্ষোভে,
হাজার হাজার মরল মানুষ রক্ত স্রােতে পথ ডোবে।
আন্দোলনের তাপে পুড়ে পালিয়ে বাঁচে স্বৈরাচার,
দেশজনতার স্বপ্ন বুকে দূর হবে সব দুরাচার।
আরও পড়ুন...