ঈদ

ছড়া-কবিতা মুর্শিদ-উল-আলম মার্চ ২০২৬

শাওয়াল মাসের নয়া চাঁদকে প্রথম দেখার জন্য 

অধীর সবাই চাঁদটা দেখে হবেই হবে ধন্য।


যে বা যারা সরু চাঁদটা এক ঝিলিকও দেখে

শোকর জানায় আল্লাহকে মনে পদ্য লেখে।


কারোর কাছে ঈদ পুরোনো কারোর কাছে শুরু

যাই বলো না ঈদ হলোরে মনটা খুশির গুরু।


ঈদের দিনে আদর কদর যায় অনেকটা বেড়ে 

ভাবখানা ঐ নতুন চাঁদটা পারলে দিত পেড়ে।


রংবেরঙের পোশাকাদি যে যা পরুক তবে

ঈদের দিনে মাথায় কিন্তু টুপি পরে সবে।


কেউবা সাথে জায়নামাজটা নিয়ে যায় ঈদগাহে 

আরও কত কাণ্ড ঘটে কার অজানা তা হে?


উৎসবও হয় হল্লাও হয় খেলাধুলা কত 

ঘুরেফিরে মিলেমিশে করে যে যার মতো।


ঈদের দিনে ছোট-বড় সবাই ব্যস্ত থাকে

কেউ ছোটে চিড়িয়াখানায় রঙিন পাখির ডাকে।


গাঁয়ের দেশে নানার বাড়ি আত্মীয়তার সূত্রে

ঈদের দিনে সবাই সাজে খোঁজখবরের দূতরে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ