ঈদ এসেছে
তোমাদের কবিতা এম আর মাহফুজ মার্চ ২০২৬
ঈদ এসেছে, ঈদ এসেছে
কোরমা, পোলার ধুম
ঈদ এসেছে খোকা খুকির
নাই রে চোখে ঘুম।
ঈদ এসেছে কোলাকুলি
সকলে ভাই ভাই
ঈদ এসেছে খুশিতে আজ
বিভেদ ভুলে যাই।
ঈদ এসেছে ঈদ এসেছে
খুশির সীমা নাই
ঈদ এসেছে ভালোবাসা
সবাই যেন পায়।
আরও পড়ুন...