ঈদ এসেছে
তোমাদের কবিতা জাহাঙ্গীর আলম মার্চ ২০২৬
একটি বছর পরে আবার
এসেছে ঈদ এসেছে,
সেই খুশিতে এই ধরণি
নতুন সাজে সেজেছে।
ঈদ এসেছে ঈদ এসেছে
বইছে মনে সুর,
নতুন জামা গায়ে দিয়ে
দুঃখ হলো দূর।
নামাজ শেষে কোলাকুলি
কাঁধে মিলায় কাঁধ,
বাদশা ফকির এক হয়েছে
ভেঙে সকল বাঁধ।
আরও পড়ুন...