ফুটবল বিশ্বকাপ ২০২৬ আমাদের প্রত্যাশা

আমাদের কথা কিশোরকণ্ঠ ডেস্ক জুন ২০২৬

প্রাণপ্রিয় বন্ধুরা, 

আসসালামু আলাইকুম। 

আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। 

২০২৬ সালের জুন মাসটি এক ঐতিহাসিক স্বাক্ষর বহন করছে। সেটি এজন্য যে, জুন মাসের ১১ তারিখে শুরু হচ্ছে ফিফা বিশ^কাপের ২৩তম আসর। এবার সর্বোচ্চ সংখ্যক দল ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করছে। দলের সংখ্যা ৪৮। এটাই বিশ্বকাপের সর্বোচ্চ সংখ্যক দল।

এ বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা-এই তিনটি দেশে যৌথভাবে ফিফা বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হবে। এরমধ্যে যুক্তরাষ্ট্রের ১৬টি শহরে, মেক্সিকোর ৩টি শহরে এবং কানাডার ২টি শহরে খেলা হবে। ফাইনাল খেলা হবে ১৯ জুলাই, ২০২৬। 

২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হয়েছিল ২২তম ফিফা বিশ্বকাপের খেলা। নানা ঘটনা-দুর্ঘটনা শেষে লিওনেল মেসির দল আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল। এবার কারা চ্যাম্পিয়ন হতে পারে? 

প্রশ্নটি অত্যন্ত জটিল। সহজে এর জবাব মিলবে না। এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের তথা গোটা বিশ^কে অপেক্ষা করতে হবে ১৯ জুলাই রেফারির শেষ বাঁশির শব্দ পর্যন্ত। দীর্ঘ অপেক্ষা! দীর্ঘ প্রতীক্ষা! টানটান উত্তেজনার মধ্য দিয়ে চলবে বিশ্বকাপের প্রতিটি খেলা। গ্যালারি ছাড়াও বিশে^র লাখো কোটি মানুষ তাকিয়ে থাকবে খেলার মাঠ তথা সবুজ চত্বরের দিকে। মাঠের ভেতর খেলবে ২২ জন। কিন্তু মাঠের বাইরে খেলবে গোটা বিশে^র ফুটবলপ্রেমী দর্শকবৃন্দ। 

ফুটবল বিশ্বকাপ এলেই মাঠের ভেতরে এবং বাইরে কত কী যে ঘটে যায় সেটা তো আমাদের সকলেরই কমবেশি জানা আছে।

তবে বাংলাদেশি হিসাবে আমাদের একটু আফসোসের জায়গা থেকেই যায়। আফসোস ঐখানে-বিশ^কাপ ফুটবল খেলার বয়স ৯৬ বছর হতে চললেও বাংলাদেশ কখনোই বিশ^কাপে খেলার সুযোগ পায়নি। সুযোগ কেউ দেয় না। সুযোগ করে নিতে হয়। যোগ্যতার বলে। কিন্তু বাংলাদেশ সেই যোগ্যতা এখনো অর্জন করতে পারেনি। জানি না কবে আর সেটা সম্ভব হবে! বাংলাদেশের মানুষ ফুটবল খেলা ভালোবাসে। ফুটবল খেলা এদেশে অনেক প্রাচীন একটি বনেদি খেলা। তা সত্ত্বেও কেন যে বাংলাদেশ সকল সময় পিছিয়ে থাকে, এই প্রশ্নের উত্তর কখনোই পাওয়া সম্ভব হয়নি।

তবুও আমরা আশাবাদী। আজ না হোক কাল, কোনো না কোনো দিন হয়তো বাংলাদেশ বিশ^কাপে অংশগ্রহণ করবে। তার জন্য প্রয়োজন হবে যথাযথ যোগ্যতা অর্জন করা। আজ ও আগামীর সম্ভাবনাময়ী তরুণরাই বাংলাদেশের সেই স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা আমরা রাখতেই পারি আল্লাহর ওপর ভরসা করে।

এখন আমরা অপেক্ষায় থাকি এই বিশ^কাপের শেষ হাসি কারা হাসবে সেটা দেখার জন্য। অপেক্ষায় থাকি রেফারির ফাইনালের শেষ বাঁশি পর্যন্ত। 

আজ এ পর্যন্তই।

আল্লাহ হাফিজ।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ