ফুটবল বিশ্বকাপ

ছড়া-কবিতা শাহরিয়ার শাহাদাত জুন ২০২৬

উচ্ছ্বাসে কমে গেছে মানসিক চাপ

ফিরে এলো কাক্সিক্ষত ফুটবল কাপ

ক্রীড়ামোদী ছেলে বুড়ো সব্বাই জানছে

পুরো পৃথিবীটা কাঁপে নতুন রোমাঞ্চে! 


পায়ে পায়ে স্বপ্নের বল ছুটে যায়

জমবে আসর মেক্সিকো, কানাডায় 

শুরু হবে এ লড়াই, স্টেডিয়ামে শীঘ্র 

ফুটবলে নেমে গেছে সাদা আর নিগ্রো। 


স্টেডিয়ামে দর্শক হইচই দোল কি!

গোলবারে বল এলে সাবধান গোলকি

মাঝমাঠে বল নিয়ে ছুটে স্ট্রাইকার 

হেড দিয়ে গোল দিতে ইচ্ছেটা নাই কার? 


বল নিয়ে কাড়াকাড়ি, দিলে ল্যাং ধাক্কা-

রেফারির ঠোঁটে বাঁশি লালকার্ড পাক্কা! 

খেলোয়াড় ছুটছে বল নিয়ে মারে কিক্ 

পেনাল্টি মিছ হলে ভরাডুবি হবে ঠিক! 


প্রিয় দল পতাকা ও জার্সিতে ভক্ত

কারো দল হেরে যাবে কারো দল শক্ত 

মেসি হলো রাফ আর নেইমার টাফ

কে যাবে ফাইনালে, জিতে নেবে কাপ?


আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ