ফুল ফুটাব

ছড়া-কবিতা মামুন সারওয়ার আগস্ট ২০২৬

কপাট খোলো গন্ধ নেব 

ভেজা মাটির গন্ধ, 

আজকে আমার কলমজুড়ে 

লাল জুলাইয়ের ছন্দ।


আজকে আমি পথ রাঙাব 

ফুটবে আলোর ফুলকি, 

শাহবাগে মিছিল হবে 

লাগবে প্রাণে দুলকি।


আজকে আমি হাত উঁচিয়ে 

রোদের ভেতর নামব, 

অলস ঘুমের আঁধার ভেঙে 

শহীদ মিনার থামব।


ঘুম লুটিয়ে চুম রাঙাব 

আর হব না আলসে, 

নতুন দিনের নাবিক হব 

ফুল ফুটাব লালচে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ