হাদিই বাংলাদেশ
তোমাদের কবিতা জাকারিয়া আল হোসাইন এপ্রিল ২০২৬
হাদি ছিল হাদি আছে
হাদি হবে না শেষ
হাদি ইনসাফে ইনকিলাবের
হাদিই বাংলাদেশ।
হাদি এসেছিল প্রতিবাদ হয়ে
করে গেছে সংগ্রাম
শিখিয়ে গেছে জীবন কীভাবে
দিতে হবে আঞ্জাম।
আকাশ দেখো কতটা ভারী
বাতাসে আর্তনাদ
বৃথা যাবে না, মলিন হবে না
হাদির শাহাদাত।
হাদির বুকের স্বপ্নগুলো
বয়ে নিতে পারি যদি
বিশ্বাস করো আসবে এখানে
ইনসাফ নিরবধি।
হাদি এ দেশের নতুন প্রভাত
সুদিনের সওগাত
হাদি চেয়েছিল পৃথিবী জুড়ে
হকের জিন্দাবাদ।
হাদি ছিল হাদি আছে
হাদি হবে না শেষ
হাদি ইনসাফে ইনকিলাবের
হাদিই বাংলাদেশ।
আরও পড়ুন...